iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পুণে জেলা আদালতের বাইরে গুলি, জখম এক

পুণে, ২৬ নভেম্বর : বুধবার মহারাষ্ট্রের পুণে জেলা ও দায়রা আদালতের বাইরে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে এক ব্যক্তি জখম হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুণে পুলিশের অপরাধ দমন শাখা।
পুণে সিটি পুলিশের অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার গওহর হাসান জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় থানার পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে অপরাধ দমন শাখা। তাঁর কথায়, এই ঘটনায় চার থেকে পাঁচ জন সন্দেহভাজনের জড়িত থাকার তথ্য পুলিশের হাতে এসেছে। তবে মোট কতজন এই ঘটনায় যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।
আদালত চত্বরে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *