iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দুর্গাপুরের ডিএমসি মোড়ে ৩০ ফুট উঁচু বজরংবলীর মূর্তি স্থাপনের প্রস্তুতি, স্থান পরিদর্শন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের

দুর্গাপুর, ২৩ নভেম্বর : দুর্গাপুরের ব্যস্ত ডিএমসি মোড়ে বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার স্থাপন করা হবে বজরংবলীর বিশালাকার মূর্তি। আগামী ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে এই মূর্তির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।শনিবার রাতে জেলাশাসক, পুলিশ আধিকারিক এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন। এই সময় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।বিধায়ক লক্ষণ ঘোড়ুই জানান, দুর্গোৎসবের সময় অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপে ৩০ ফুট উঁচু বজরংবলীর মূর্তি স্থাপন করা হয়েছিল, যা মানুষ খুবই পছন্দ করেছিলেন। পুজোতেও মণ্ডপটি প্রথম স্থান অর্জন করেছিল। এরপরই মূর্তিটি স্থায়ীভাবে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।বিধায়কের মতে, এডিডিএ-র অনুমতি নিয়ে বিশ্ব বাংলা লোগোর স্থানে এই মূর্তি স্থাপন করা হচ্ছে। মূর্তির চারপাশে রেলিং দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জলের ব্যবস্থা এবং ছাদ তৈরিরও পরিকল্পনা রয়েছে, যাতে ভক্তরা সেখানে পুজো-অর্চনা করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পুলিশ কমিশনার এবং প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *