iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

শেষনাগ সড়ক প্রকল্প নিয়ে ওমরকে প্রশ্ন মেহবুবার

শ্রীনগর, ২৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের শেষনাগ যাওয়ার রাস্তা নির্মাণ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বাধীন সরকারকে প্রশ্নের মুখে ফেললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) ‘প্রজেক্ট বিকন’-এর সঙ্গে হওয়া সমঝোতাপত্রের (এমওইউ) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।
বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে মেহবুবা জানান, ২০২৬ সালের ২৩ জানুয়ারি ওমর আবদুল্লার নেতৃত্বাধীন মন্ত্রিসভা শেষনাগ যাওয়ার রাস্তা নির্মাণের জন্য বিআরও-র ‘প্রজেক্ট বিকন’-এর সঙ্গে সমঝোতাপত্রের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়। তাঁর দাবি, উন্নয়নের নামে এই প্রকল্প এলাকার সংবেদনশীল পরিবেশের ক্ষতি করতে পারে। এর ফলে শেষনাগের বাস্তুতন্ত্র এবং অমরনাথ যাত্রাও বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও পর্যটন দফতরের কাছে প্রকল্পটি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন মেহবুবা। পাশাপাশি, অপূরণীয় পরিবেশগত ক্ষতি হওয়ার আগেই এই অনুমোদন প্রত্যাহার করা হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *