iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রয়াত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

দেহরাদূন, ২০ নভেম্বর : প্রয়াত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী| শুক্রবার ৮৯ বছর বয়সে পরলোক গমন করেন তিনি। উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়াল জেলার যমকেশ্বরে তাঁর পারিবারিক ভিটে পাঞ্চুর গ্রামে শুক্রবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক মহলে| সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর মায়ের শেষ সাক্ষাৎ হয়েছিল চলতি বছরের মে মাসে। ৭ মে দু’দিনের উত্তরাখণ্ড সফরে যোগী আদিত্যনাথ পৈতৃক গ্রাম পঞ্চূরে গিয়েছিলেন। সেই সময় তিনি গ্রামে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পরিজনদের সঙ্গেও দেখা করেছিলেন। ৮ মে বিভিন্ন কর্মসূচির পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের পৈতৃক বাসভবনে গিয়ে মা সাবিত্রী দেবীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন। মা-ছেলের সেই সাক্ষাৎই ছিল তাঁদের শেষ সাক্ষাৎ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *