iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বন্দারখালে ডাম্পারের ধাক্কায় মৃত দুই, চালকের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

হাফলং (অসম) ২৬ নভেম্বর : ডিমা হাসাও জেলার বন্দারখালে ২৭ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের নাম মহা মুকিম এবং দেহারাং সূচিয়াং। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘাতক ডাম্পারের চালককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, বন্দারখালের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মহা মুকিম ও দেহারাং সূচিয়াংয়ের মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করার পাশাপাশি ঘাতক ডাম্পার এবং তার চালককে গ্রেফতারের আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসের পর স্থানীয় বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানা গিয়েছে।
দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক ডাম্পার ও চালকের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সে দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *