iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভুয়ো কল সেন্টার খুলে মার্কিন নাগরিকদের প্রতারণা, গ্রেফতার ৭

মুম্বই, ২৬ নভেম্বর : মহারাষ্ট্রের পালঘর জেলার বিক্রমগড় তহশিলের ভোপোলি গ্রামে ভুয়ো কল সেন্টার চালিয়ে মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ২১ লক্ষ ৮৩ হাজার টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাংলোয় কল সেন্টার খুলে প্রতারণার কারবার চালাচ্ছিল অভিযুক্তরা। মার্কিন নাগরিকদের মোবাইল ফোন ও ল্যাপটপে ভাইরাস ঢুকে পড়েছে বলে ভুয়ো বার্তা পাঠাত তারা। এরপর ব্যাঙ্কে জমা থাকা টাকা সুরক্ষিত রাখার অজুহাতে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলা হত। অভিযুক্তরা সংশ্লিষ্ট ব্যক্তিদের গিফট কার্ড কেনার পরামর্শ দিত। পরে সেই কার্ডের নম্বর হাতিয়ে নিয়ে কার্ডের অর্থ নিজেদের অ্যাকাউন্টে ভাঙিয়ে নিত তারা। ধৃতদের নাম বিনোদ রাই (৩৬), শাহিদ খান (৩০), অশ্বিন ঝাভরে (২৫), শাহিদ খান (২৬), অবলেশ শেখ (২২), সইদ খাজা (৫৫) এবং সাগর সাবে (৪০)। এঁরা সকলেই ভিরার, নালাসোপারা, দাহানু ও মীরা রোড এলাকার বাসিন্দা।
পুলিশি অভিযানে সাতটি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন, চারটি হেডফোন, একটি রাউটার, একটি ফরচুনার গাড়ি এবং একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার যতীশ দেশমুখ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *