iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রানীগঞ্জে প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বি.এন. আগরওয়াল হাসপাতালে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

রানীগঞ্জ, ৫ নভেম্বর : বুধবার সন্তান প্রসবের পরই ২৮ বছর বয়সি এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বি.এন. আগরওয়াল হাসপাতালে। নবজাতকের জন্ম হলেও মাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। হাসপাতাল চত্বরে শুরু হয় তুমুল বিক্ষোভ। পাশাপাশি এনএসবি রোড অবরোধ করেন বিক্ষুব্ধ মানুষ। ফলে ব্যাহত হয় যান চলাচল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মণিকা মুর্মু। জামুড়িয়ার বিজয়নগরের বাসিন্দা ২৮ বছর বয়সি মণিকা অন্তঃসত্ত্বা ছিলেন। রানীগঞ্জের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের অধীনে তাঁর চিকিৎসা চলছিল। প্রসবের সময় ঘনিয়ে আসায় তাঁকে বি.এন. আগরওয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু তারপরই তাঁর মৃত্যু হয়।

এই মৃত্যুর পিছনে চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি। খবর লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *