iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অর্থ পাচারের অভিযোগে কলকাতায় চাল ব্যবসায়ীর আস্তানায় ইডি-র তল্লাশি

কলকাতা, ৫ নভেম্বর :

পশ্চিমবঙ্গে অর্থ পাচারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান লাগাতার অব্যাহত রয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কলকাতার শহরতলি এলাকা কামালগাজিতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন। অভিযোগ, এই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে বড় আকারের অর্থ পাচার চক্র চালাচ্ছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই তল্লাশি অভিযান গুয়াহাটিতে দায়ের হওয়া একটি মামলার ওপর ভিত্তি করে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারী সংস্থার একটি টিম নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজিতে শ্যামল ব্যাপারী নামের এক ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে একযোগে তল্লাশি চালায়। শ্যামল মূলত চালের ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চাল ব্যবসাকে ঢাল করে সাইবার প্রতারণার মাধ্যমে হাওয়ালার কোটি কোটি টাকা এদিক-ওদিক করেছেন। এই বিপুল আর্থিক জালিয়াতি মামলার তদন্তে ইডি-র টিম বুধবার সকালে এই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গুরুত্বপূর্ণ নথিপত্রের খোঁজে তল্লাশি শুরু করে।
উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগেও ইডি কুঁদঘাট সহ কলকাতার মোট আটটি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছিল। সূত্রের খবর, মোটা অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ছিল একটি আর্থিক সংস্থার বিরুদ্ধে, যার ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়া, প্রায় চার দিন আগে তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসানসোল শিল্পাঞ্চলেও এক শিল্পপতির আবাসন প্রাঙ্গণে একই ধরনের তল্লাশি চালান। রাজ্যে একের পর এক এ ধরনের অভিযানে ব্যবসায়ী মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *