iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

লেফুঙ্গায় বাইক-বলেরো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মহিলা

আগরতলা, ৭ মে : পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মহিলা। বাইক এবং বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আহত মহিলা তাঁর ভাইয়ের সঙ্গে বাইকে চেপে লেফুঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। লেফুঙ্গা এলাকার একটি রাস্তায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মহিলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পথচলতি যানবাহনের চালকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে লেফুঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জিবিপি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত মহিলার বুকে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নিবিড় নজর রাখছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক উদ্ধার করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *