iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মোহালিতে খুন, আগরতলায় লুকিয়ে থাকা অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, মে : পাঞ্জাবের মোহালিতে সংঘটিত এক খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আদিত্য কুমার ওরফে মাখন। পশ্চিম আগরতলা থানার পুলিশের সহায়তায় পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল তাঁকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহালিতে সংঘটিত ওই খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত আদিত্য কুমার পলাতক ছিল। তদন্তে নেমে পাঞ্জাব পুলিশ জানতে পারে, সে গোপনে আগরতলায় এসে আত্মগোপন করে রয়েছে। এরপরই পাঁচ সদস্যের একটি দল আগরতলায় পৌঁছে স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়।

অভিযানের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানা এলাকার একটি নির্দিষ্ট জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে পশ্চিম আগরতলা থানায় রাখা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগামীকাল আদালতে তোলা হবে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পাঞ্জাবের মোহালিতে স্থানান্তর করা হবে, যেখানে মূল মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *