iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আনন্দপুরে নাবালিকাকে বিয়ে করে সন্তান প্রসবের অভিযোগ, গ্রেফতার ২৩ বছরের যুবক

কেশপুর, ৫ নভেম্বর : বাল্যবিবাহ রুখতে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও ফের নাবালিকার বিয়ের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। এবার আনন্দপুর থানার অন্তর্গত ৭ নম্বর তেঘরী গ্রাম পঞ্চায়েতের গড়ারডাঙ্গা গ্রামে এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার হলেন ২৩ বছরের এক যুবক। ধৃতের নাম শুভ সামন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের জন্য মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় ওই নাবালিকা। ভর্তির সময় তার বয়স নিয়ে সন্দেহ হয় নার্সিংহোম কর্তৃপক্ষের। এরপর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড পরীক্ষা করে দেখা যায়, মেয়েটির বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। বিষয়টি জানার পরই নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বুধবার সকালে অভিযুক্ত শুভ সামন্তকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। বুধবারই ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ। কীভাবে নাবালিকার বিয়ে হল এবং এই ঘটনার পিছনে আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *