কাঠুয়া, ২৮ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় কমিশনারের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সুরক্ষা, বিমান হামলা এবং ব্ল্যাকআউট মহড়ায় অংশ নেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক (জেডএসডব্লিউও) । এই মহড়া চলাকালীন ডিসি কার্যালয় চত্বরে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে উপস্থিত ছিলেন কাঠুয়ার জেডএসডব্লিউও এবং প্রাক্তন সৈনিকরা।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সৈনিকরা বলেন , তারা দেশের সেবায় সর্বদা প্রস্তুত এবং যেকোনও পরিস্থিতিতে জেলা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। তারা আরও বলেন, যুদ্ধের মতো যেকোনও জরুরি অবস্থায় সেনাবাহিনী, পুলিশ ও অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে স্বল্প সময়ের নোটিশে নির্দেশ এলেও তারা পরিষেবা দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সহায়তায় তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ফের জানান প্রাক্তন সৈনিকরা।

