iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পরীক্ষার ফি মকুবের সিদ্ধান্তকে স্বাগত, বকেয়া নিয়োগের দাবিতে সরব সরকারি কর্মচারী ইউনিয়ন

কলকাতা, ২৮ নভেম্বর : রাজ্যে সমস্ত চাকরির পরীক্ষার ফি মকুবের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও, শুধু ফি মকুব নয়, দ্রুত নিয়োগের দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (পিএসকেইউ)। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিস দাস এক লিখিত বিবৃতিতে জানান, ২০১৯ সালের পর রাজ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ হয়নি। ক্লার্কশিপ-২০২৩-এর দুটি লিখিত পরীক্ষা হয়েছে ২৮ ডিসেম্বর, ২০২৫। এর পাশাপাশি, বিভিন্ন দফতরে অন্তত পাঁচ হাজার মৃত ও অসমর্থ কর্মীর উত্তরাধিকারীদের জন্য সংরক্ষিত সহানুভূতিমূলক নিয়োগও বকেয়া রয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার দ্রুত কয়েক হাজার ক্লারিক্যাল পদে নিয়োগের পাশাপাশি বকেয়া নিয়োগপত্র প্রদান করুক। একই সঙ্গে ডিসেম্বরের ক্লার্কশিপ পরীক্ষার আট লক্ষাধিক আবেদনকারীর ফি ফেরতেরও দাবি জানিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *