iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সোশ্যাল মিডিয়ার পরিচয়ের টানে আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করতে বাংলাদেশি ব্যবসায়ী

হুগলি, ২৬ নভেম্বর : সোশ্যাল মিডিয়ার সূত্রে পরিচয়, আর সেই পরিচয়ের টানেই বুধবার আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করতে পৌঁছলেন বাংলাদেশের যশোর জেলার কেশবপুরের ব্যবসায়ী মিলন দে। দীর্ঘদিন ধরেই তিনি বিমান ঘোষের সোশ্যাল মিডিয়া পেজ অনুসরণ করতেন।
বিমান ঘোষের সমাজসেবামূলক কাজকর্ম তাঁর ভালো লাগত, সেই ভালো লাগা থেকেই বিভিন্ন পোস্টে প্রশংসা করে মন্তব্যও করতেন। এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠে পরিচয় ও আন্তরিকতার সম্পর্ক। ব্যবসার কাজে ভারতে আসার সময় এর আগেও বিমান ঘোষের সঙ্গে দেখা করে তাঁর কাজের প্রতি নিজের ভালোবাসা ও প্রশংসার কথা জানিয়েছিলেন মিলন দে।
বর্তমানে রাজ্যে রাজনৈতিক ক্ষমতায় বিজেপি আসার পর সেই আনন্দ ও শুভেচ্ছা জানাতে কলকাতায় এসে বিমান ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেই ইচ্ছা থেকেই বুধবার সরাসরি আরামবাগে বিমান ঘোষের কাছে পৌঁছে যান বাংলাদেশের ওই ব্যবসায়ী। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাদেশের এক ব্যবসায়ীর এই আন্তরিকতায় খুশি বিধায়ক বিমান ঘোষও।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *