iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের সাফল্যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা

দেহরাদূন, ২৫ নভেম্বর : পবিত্র গুরু নানক জয়ন্তী (প্রকাশ পর্ব) উপলক্ষে মঙ্গলবার দেহরাদূনের রেস কোর্সের গুরু গোবিন্দ নগরে অবস্থিত ‘গুরুদ্বার গুরু সিং সভা’ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থনা সারলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গুরুদ্বারে মাথা নত করে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি রাজ্যবাসীকে প্রকাশ পর্বের আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিখ সম্প্রদায়ের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একাধিক ঐতিহাসিক পদক্ষেপের কথা তুলে ধরেন।
এদিন গুরুদ্বার প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, “এই পবিত্র ‘প্রকাশ পর্ব’ উপলক্ষে আমি সকলকে আমার শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কামনা করি, আমরা সকলেই যেন গুরু নানক দেব জির দেওয়া বাণী নিজেদের জীবনে ধারণ করতে পারি—কঠোর পরিশ্রম করা, সকলের প্রতি দয়াশীল আচরণ করা এবং অন্যদের এগিয়ে যেতে যেভাবেই হোক সাহায্য করা। আজ এত জায়গায় এত আনন্দের সঙ্গে ‘প্রকাশ পর্ব’ উদযাপিত হতে দেখে সত্যিই খুব ভালো লাগছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যেন একটি ‘বিকশিত ভারত’ (উন্নত ভারত) হিসেবে গড়ে ওঠে, যে লক্ষ্যে উত্তরাখণ্ডও পূর্ণ অবদান রাখবে। হেমকুণ্ড সাহিব পর্যন্ত রোপওয়ে নির্মাণ হোক, কর্তারপুর করিডোর খোলা, হরমন্দির সাহিবে পবিত্র নিদর্শনগুলি সসম্মানে ফিরিয়ে আনা, ‘বীর বাল দিবস’ পালন কিংবা গুরু তেগ বাহাদুর জির ‘প্রকাশ পর্ব’ উদযাপন—প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে এই সমস্ত ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। ‘লঙ্গর’-কে (কমিউনিটি কিচেন) জিএসটি থেকে অব্যাহতি দেওয়া থেকে শুরু করে আরও নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ—দেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় কাজ আগে কখনো হয়নি।”
এদিকে, অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘লোউই ইনস্টিটিউট’-এর প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ ভারত তৃতীয় স্থান ধরে রাখায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ার দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী আঞ্চলিক নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় গর্ব প্রকাশ করেছেন পুষ্কর সিং ধামি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সকল দেশবাসীর জন্য এটি অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় যে, আমাদের প্রধানমন্ত্রী আজ কেবল এশিয়াতেই নয়, সমগ্র বিশ্বে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃত। আজ কার্তিক পূর্ণিমা এবং গুরুপরবের এই পবিত্র তিথিতে আমি গুরু মহারাজের কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করব—যাতে আমাদের দেশ দীর্ঘকাল তাঁর নেতৃত্ব থেকে উপকৃত হতে পারে এবং তাঁর নেতৃত্বেই আমাদের ভারত ‘বিকশিত ভারত’ হয়ে ওঠে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *