iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের কাজের ভূয়সী প্রশংসা কিরেন রিজিজুর

গুলমার্গ (জম্মু ও কাশ্মীর), ২৫ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ঐতিহাসিক বাবা রেশি মাজার পরিদর্শন এবং নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করে জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মঙ্গলবার মাজার প্রাঙ্গণ থেকে তিনি জানান, দেশের মধ্যে সেরা কাজ করছে জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ড এবং দেশের অন্যান্য সমস্ত ওয়াকফ বোর্ডের উচিত এদের থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নেওয়া।
এদিন বাবা রেশি মাজারের নবনির্মিত পরিকাঠামো উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমাদের জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের মাধ্যমে যেভাবে এই পুরো কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়; তারা সত্যিই অসাধারণ কাজ করেছে। ভারতের আর কোনো ওয়াকফ বোর্ড এর চেয়ে চমৎকার কাজ করেনি। তাই দেশের অন্যান্য সমস্ত ওয়াকফ বোর্ডের জন্য জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
পাশাপাশি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনে হজ প্রতিনিধি দলে ওয়াকফ বোর্ডের কর্মী এবং ইমামদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রসঙ্গে কিরেন রিজিজু বলেন, “আমি নিশ্চিতভাবেই ভাবছি যে, সমস্ত ইমাম-সহ যাঁরা ওয়াকফের জন্য কাজ করছেন, তাঁদেরও একটি সুযোগ পাওয়া উচিত। সম্প্রতি সৌদি আরব থেকে ফেরার সময় আমি সেখানকার হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে ভারতের কোটা বাড়ানোর বিষয়ে কথা বলেছি… আমরা চাইব আগামী দিনে আপনাদের মানুষজনকেও সুযোগ দিতে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *