iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রানিগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, থুতু ফেলতে গিয়ে খুঁটিতে মাথায় ধাক্কা

রানিগঞ্জ, ১৮ নভেম্বর : চলন্ত ট্রেন থেকে মাথা বাইরে বের করে গুটখার থুতু ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে রানিগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার সময় হাওড়া-দেরাদুন এক্সপ্রেস থেকে পড়ে যান রাজেশ কুমার নামে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ পরিবারের সদস্যদের সঙ্গে হাওড়া থেকে বিহারের গয়া যাওয়ার উদ্দেশ্যে হাওড়া-দেরাদুন এক্সপ্রেসে উঠেছিলেন। ট্রেনটি রানিগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়ার সময় গুটখা খেয়ে থুতু ফেলার জন্য তিনি দরজার কাছে যান। সেই সময় মাথা বাইরে বের করতেই রেললাইনের পাশে থাকা একটি খুঁটিতে সজোরে ধাক্কা লাগে তাঁর। ধাক্কার অভিঘাতে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাজেশের দাদুও ঘটনার বিবরণ দিয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। চলন্ত ট্রেনে দরজা দিয়ে মাথা বা শরীরের কোনও অংশ বাইরে বের করার বিপদ আরও একবার স্পষ্ট করে দিল রানিগঞ্জের এই মর্মান্তিক দুর্ঘটনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *