iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ছটপুজোর ভিড় সামাল দিতে জামালপুর-হাওড়া বিশেষ ট্রেন পূর্ব রেল কর্তৃপক্ষের

কলকাতা, ১৭ নভেম্বর : ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে জামালপুর থেকে হাওড়া পর্যন্ত চলবে ওই বিশেষ ট্রেনটি।সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০২৪ নম্বর জামালপুর-হাওড়া একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেনটি আজ, ১৬ ও কাল, ১৭ নভেম্বর জামালপুর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাড়বে। পরের দিন অর্থাৎ ভোর ৫টায় হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।
যাত্রাপথে ট্রেনটি থামবে বারিয়ারপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, সাহিবগঞ্জ, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান এবং ব্যান্ডেল-সহ মোট ২০টি স্টেশনে। ছটের মরসুমে বাড়তি যাত্রী চাপের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *