iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

কলকাতা, ১৮ নভেম্বর : বুধবার সাতসকালেই অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। কালীঘাট মেট্রো সংলগ্ন একটি নামী ধাবায় এ দিন সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন ছড়াতে দেখে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগার খবর পৌঁছয় দমকলের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পাঠানো হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে কলকাতার একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা সামনে এসেছে। চলতি মাসের গোড়ায় মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লেগেছিল, সেখানে ছিল একটি সংস্থার অফিস। বাড়ির উপর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়েরা পুলিশ ও দমকলকে খবর দেন। এর কয়েকদিন আগে সাউথ সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *