iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ডানকুনি থানার উদ্যোগে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা, আয়োজিত হল গণ ভাইফোঁটা

হুগলি, ১২ নভেম্বর : ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিল হুগলি জেলার ডানকুনি থানা। ভাইফোঁটার পবিত্র উপলক্ষে ডানকুনি থানার উদ্যোগে আয়োজিত হল গণ ভাইফোঁটা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উৎসবের আনন্দে শামিল হন বিভিন্ন স্তরের মানুষ। ভাইফোঁটার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসূত্রে বেঁধে রাখার এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।
পুলিশ যে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েও পাশে থাকতে পারে, ডানকুনি থানার এই উদ্যোগে সেই মানবিক দিকটিই ফুটে উঠেছে।
উৎসবের দিনে পুলিশের এমন সামাজিক ও মানবিক উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। গণ ভাইফোঁটার এই আয়োজনের মধ্য দিয়ে সম্প্রীতি, ভালোবাসা ও সামাজিক ঐক্যের এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ল ডানকুনিতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *