iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অরুণাচলে বিধ্বংসী আগুনে মৃত একই পরিবারের ৪ জন, ভস্মীভূত ২৪টি বাড়ি

ইটানগর, ১২ নভেম্বর : অরুণাচল প্রদেশের খুরুং কুমে জেলায় বুধবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে কমপক্ষে ২৪টি বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পারসি-পারলো টাউনে রাচ আড়াইটে নাগাদ প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। খুরুং কুমে জেলার ডেপুটি কমিশনার চিচুং চুখু জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন এক মহিলা ও তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
মহিলার স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্রের খবর, আগুন কোনও বাড়ির রান্নাঘরে লেগেছিল। জেলার সদর কোলোরিয়াং থেকে প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার সকালে পারসি-পারলো টাউনে গিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। প্রত্যন্ত এলাকার ওই শহরে দমকলের কোনও কেন্দ্র নেই। ৩৮ কিলোমিটার দূরের জেলা সদর থেকে দমকলের গাড়ি পাঠানো হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দমকল পৌঁছনোর আগেই সব শেষ!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *