iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পূর্ব রেলের উদ্যোগে হাওড়া – কাটিহার এক্সপ্রেসের নতুন সাজগোজ

কলকাতা, ৯ নভেম্বর : দীপাবলির উপহার হিসেবেই যাত্রীদের, আধুনিক এলএইচবি কোচে সাজগোজ হাওড়া–কাটিহার এক্সপ্রেস। দীপাবলি উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ উপহার দিল পূর্ব রেল। আধুনিক লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচে উন্নীত করা হল ১৩০৩৩ হাওড়া–কাটিহার এক্সপ্রেসকে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় রবিবার হাওড়া থেকে নতুন কোচ নিয়ে প্রথম যাত্রা শুরু করল ট্রেনটি। এর ফলে মালদহ ও কাটিহারগামী যাত্রীরা আরও নিরাপদ, মসৃণ ও আরাম দায়ক সফরের সুযোগ পাবেন।
হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর এই প্রসঙ্গে জানিয়েছেন যে, যাত্রী পরিষেবার আধুনিকীকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ মাইলফলক। উন্নত প্রযুক্তির কোচ যাত্রার মান ও স্বাচ্ছন্দ্য বাড়াবে। দীপাবলি পূপলকখং যাত্রীদের জন্য এটি পূর্ব রেলের বিশেষ উপহার।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, যাত্রাকে আরও নিরাপদ, দ্রুত ও আরামদায়ক করে তোলার লক্ষ্যে রেলের এই উদ্যোগ অব্যাহত থাকবে। হাওড়া ডিভিশনের তরফে যাত্রীদের দীপাবলির শুভেচ্ছাও জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *