iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

অটো পরিষেবার পাশাপাশি জনকল্যাণে নজির সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের

মোহনপুর, ২৪ জুন : যাত্রী পরিষেবা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করলেন মোহনপুর মহকুমার সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের সদস্যরা। বুধবার মোহনপুর আদালত সংলগ্ন এলাকায় সংঘের উদ্যোগে পথচলতি সাধারণ মানুষ, শ্রমজীবী, চালক ও যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়।

সম্প্রতি মোহনপুর আদালত সংলগ্ন এলাকায় সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের জন্য অটো পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই উপলক্ষয়ে আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে সংঘের সদস্যরা পথচারীদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন। পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালক, রিক্সা শ্রমিক ও যাত্রীদের মধ্যেও পানীয় বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কার্তিক আচার্য ও প্রদীপ দাস, স্থানীয় গ্রাম প্রধান অজয় দেবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা অটো শ্রমিকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের সভাপতি সুনীল রায় বলেন, “যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে মোহনপুর থেকে সিমনা এবং কাতলামারা পর্যন্ত নিয়মিত অটো ও ই-রিক্সা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পরিবহণ পরিষেবা প্রদানকারী শ্রমিক সংগঠনগুলির এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সমাজের প্রতি ইতিবাচক বার্তা বহন করে। যাত্রী পরিষেবার পাশাপাশি জনস্বার্থে এগিয়ে আসার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *