iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক, ১৭ জুন।। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ ত্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির এ চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমেছে।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড’–এর দাম কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। গত মার্চের পর প্রথম এই দরে নেমেছে জ্বালানি তেলের দাম।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় ১২০ ডলার। এখনকার দাম (৭৯ দশমিক ৯০ ডলার) সেই দামের চেয়ে অনেক নিচে নেমেছে। মধ্যপ্রাচ্যে এ সংঘাত শুরু হওয়ার আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের আশপাশে।

চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে।

মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের কারণে সারা বিশ্বেই বিদ্যুৎ-গ্যাসের বিল, পেট্রলের দাম এবং মূল্যস্ফীতি বা সাধারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল। ফলে ব্যাংকঋণের সুদের হার বেড়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *