iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টিটিএএডিসি নির্বাচন ঘিরে তিপ্রা মথাকে তীব্র আক্রমণ, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ডাঃ সাহার

আগরতলা, ৩ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে শুক্রবার গাবর্দি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে বিরোধী দল তিপ্রা মথাকে কড়া ভাষায় আক্রমণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তিপ্রা মথার মূল উদ্দেশ্য রাজ্যে অস্থিরতা সৃষ্টি করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তাকে কোনওভাবেই রেয়াত করা হবে না। শান্তি বজায় রাখতে প্রশাসন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি আরও দাবি করেন, তিপ্রা মথা রাজনৈতিকভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায় করতে চাইছে। তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং এসব প্রচেষ্টা আর সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে টিটিএএডিসি-র ভবিষ্যৎ দিশা। তাই ভোটারদের নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার রক্ষার প্রশ্নে বিজেপিকেই একমাত্র ভরসাযোগ্য শক্তি হিসেবে তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমান ক্ষমতাসীনদের দেওয়া প্রতিশ্রুতির প্রকৃত চেহারা ইতিমধ্যেই মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

এছাড়াও তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী জনগণের মধ্যে বিজেপি-র প্রতি সমর্থন বাড়ছে এবং উন্নয়ন ও সুশাসনের স্বার্থে বহু মানুষ দলে যোগ দিচ্ছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *