iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

৩০ নভেম্বর সূরজপুর জেলা পঞ্চায়েতে প্রশাসনিক কমিটি ও সাধারণ সভার বৈঠক

সূরজপুর, ২৬ নভেম্বর : ছত্তিশগড়ে সূরজপুর জেলা পঞ্চায়েতের সাধারণ প্রশাসনিক কমিটি ও সাধারণ সভার বৈঠকের দিন পরিবর্তন করা হয়েছে। আগে সাধারণ প্রশাসনিক কমিটির বৈঠক ২৬ নভেম্বর হওয়ার কথা থাকলেও, সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর একই দিনে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা পঞ্চায়েতের সভাকক্ষে এই বৈঠকগুলি হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টায় সাধারণ প্রশাসনিক কমিটির বৈঠক শুরু হবে। এরপর দুপুর ২টোয় বসবে সাধারণ সভার বৈঠক। বৈঠকে বিভিন্ন দফতরের কাজকর্ম পর্যালোচনা করা হবে। নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য জেলা পঞ্চায়েতের পক্ষ থেকে কমিটির সমস্ত সদস্যকে অনুরোধ জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *