iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উত্তর প্রদেশে সারের মজুতে গরমিল, কেন্দ্র পরিচালকের বিরুদ্ধে মামলা

বাহরাইচ, ২৬ নভেম্বর : উত্তর প্রদেশের বাহরাইচে সার কালোবাজারির অভিযোগে এক কৃষক পরিষেবা কেন্দ্রের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। টিকোরামোড় এলাকার আইএফডিসি কৃষক পরিষেবা কেন্দ্রে পরিদর্শনের সময় পিওএস মেশিনে নথিভুক্ত সারের মজুত এবং বাস্তবে থাকা সারের পরিমাণে অসঙ্গতি ধরা পড়ে। এরপরই কালোবাজারির আশঙ্কায় কেন্দ্রের পরিচালক মহেন্দ্র প্রতাপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর মুখ্য উন্নয়ন আধিকারিক সুনীল কুমার ধনবন্তা এবং সমবায় দফতরের সহকারী কমিশনার দেবেন্দ্র কুমার সিং ওই কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সেখানে ৮৭.৭৫ মেট্রিক টন ইউরিয়া এবং ১৯ মেট্রিক টন ডিএপি সার পাওয়া যায়। পিওএস মেশিনে নথিভুক্ত মজুতের সঙ্গে বাস্তবে থাকা সারের পরিমাণ মিলিয়ে দেখতেই অসঙ্গতি সামনে আসে।
এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মুখ্য উন্নয়ন আধিকারিকের নির্দেশে কেন্দ্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অতিরিক্ত জেলা কৃষি আধিকারিক জ্ঞানপ্রকাশ শ্রীবাস্তব দেহাত থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেহাতের ভারপ্রাপ্ত আধিকারিক দদন সিং বুধবার জানান, দু’দিন আগে অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পিওএস মেশিনে নথিভুক্ত মজুতের সঙ্গে বাস্তবের পরিমাণে কেন অসঙ্গতি দেখা দিয়েছে এবং এর পিছনে সার কালোবাজারির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *