iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভারত সফরের শেষ দিনে গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ–র

নয়াদিল্লি ও কাঠমান্ডু, ২৪ নভেম্বর : ভারত সফরের দ্বিতীয় তথা শেষ দিনে সোমবার মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা এবং সেবার আদর্শকে আত্মস্থ করে নেপাল-ভারত সম্পর্ককে আরও নিবিড় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

এদিন সকালে রাজঘাটে পৌঁছে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন , গান্ধীজির জীবন প্রমাণ করেছে সত্যের শক্তি বিশ্বের যেকোনও শক্তির চেয়ে বড়। তিনি আরও বলেন, আমি গৌতম বুদ্ধের জন্মভূমি থেকে এসেছি।  গান্ধীজির আদর্শ এই বার্তা দেয় যে করুণাই সবচেয়ে বড় শক্তি এবং প্রকৃত নেতৃত্বের অর্থ সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির নিঃস্বার্থ সেবা করা।”

তিনি বলেন , নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক কেবল ভৌগোলিক নৈকট্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বাস, আত্মীয়তা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বন্ধুত্ব উভয় দেশকে যুক্ত করেছে। মহাত্মা গান্ধীর কালজয়ী আদর্শের প্রতি সম্মান জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পুনর্ব্যক্ত করেন, সততা, পারস্পরিক শ্রদ্ধা এবং অটুট বিশ্বাসের ভিত্তিতে ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে নেপাল প্রতিশ্রুতিবদ্ধ। নেপালের প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজির আদর্শ শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গঠনের আমাদের যৌথ যাত্রায় সর্বদা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *