iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সারণে জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, জেসিবি ও ট্র্যাক্টরে আগুন; আহত ৬-এর বেশি

সারণ, ২৪ নভেম্বর : জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল বিহারের সারণ জেলার তরাইয়া থানা এলাকার লৌয়া গ্রামে। জমিতে চাষ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ছয়জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি একটি জেসিবি ও একটি ট্র্যাক্টরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

সোমবার জানা গিয়েছে, জমিতে চাষ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাড়ে। অভিযোগ, এরপর এক পক্ষের লোকজনের উপর লাঠি নিয়ে হামলা চালানো হয়। সংঘর্ষে শৈলেন্দ্র সিং, বিবেক সিং, বিক্রান্ত সিং ও সৌরভ সিং-সহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার তরাইয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যম প্রতাপ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। খবর লেখা পর্যন্ত দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *