iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

এজেন্সি ও কর্পোরেট সংস্থার জন্য বুকিং ও পেমেন্ট পরিষেবা সহজ করতে এয়ার ইন্ডিয়ার নতুন উদ্যোগ

কলকাতা, ১৭ নভেম্বর : এজেন্সি ও কর্পোরেট সংস্থার সঙ্গে পরিষেবা আরও মসৃণ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। আন্তর্জাতিক বিমান পরিষেবায় দেশের অন্যতম শীর্ষ সংস্থা এয়ার ইন্ডিয়া এবং বিশ্বব্যাপী পেমেন্ট নেটওয়ার্ক সংস্থা ইউএটিপি (UATP) যৌথভাবে সোমবার চালু করল ‘এয়ার ইন্ডিয়া পার্টনার পে’। এই নতুন কর্মসূচির মূল লক্ষ্য, বিমান সংস্থার ট্রাভেল এজেন্সি ও কর্পোরেট অংশীদারদের জন্য টিকিট বুকিং এবং অর্থ লেনদেনের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটমুক্ত করা। এর ফলে অংশীদার সংস্থাগুলি আরও মসৃণ ভাবে বুকিং ও পেমেন্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট দুই সংস্থার দাবি, এই উদ্যোগের মাধ্যমে পরিষেবার দক্ষতা বাড়বে এবং অংশীদারদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *