iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভিয়ারেয়ালকে উড়িয়ে দিল পিএসজি

প্যারিস, ৫ নভেম্বর : এবারের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করছে শিরোপাধারীরা, চার ম্যাচেই করল ২০ গোল! প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ৬-০ গোলে জিতেছে ভিয়ারিয়ালের বিরুদ্ধে।

ম্যাচে ফাবিয়া রুইস করেন জোড়া গোল। একবার করে জালের দেখা পান জুয়াও নেভ্স, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলি। এর ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও আরও মজবুত হলো পিএসজির, চার ম্যাচে তাদের পয়েন্ট ১২।

আরও পাঁচ দলের সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে বার্সিলোনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *