iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

হেনরির সঙ্গে সংঘর্ষে কনওয়ে উদ্বোধনী ওডিআই থেকে ছিটকে গেলেন,নিউজিল্যান্ড পেল আরো একটা ধাক্কা

অকলান্ড(নিউজিল্যান্ড), ৪ নভেম্বর : মঙ্গলবার অনুশীলনের সময় নিউজিল্যান্ডের ওপেনার কনওয়ে হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পাওয়ার জন্য আগামীকাল প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন। এর ফলে নিউজিল্যান্ড পেল আরো একটা বড় ধাক্কা। মঙ্গলবার সকালে ইডেন পার্কে দলের ম্যাচ পূর্ববর্তী অনুশীলন চলাকালে ফাস্ট বোলার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে কনওয়ে আঘাত পান। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাটনার সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, সংঘর্ষের পর কনকাসনপরীক্ষা-নিরীক্ষা শেষে হেনরিকে ঠিকঠাক মনে হলেও কনওয়ের অবস্থা ছিল উদ্বেগ জনক। এই ওপেনারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এর আগে মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র যথাক্রমে হ্যামস্টিং ও কাঁধের চোটের কারণে ওডিআই থেকে ছিটকে গেছেন। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ আগামীকাল ৪ নভেম্বর অকল্যান্ডে শুরু হচ্ছে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-২ এ জিতেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *