iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বাড়ির সামনে ইট রাখা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, দুই মহিলা সহ আহত চার

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: বাড়ির সামনে ইট রাখা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই মহিলা সহ চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে রাজধানী আগরতলায় চান্দিনামুড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ইট রাখাকে কেন্দ্র করে জুনাইব মিয়ার সঙ্গে প্রতিবেশী শহীদ মিয়া, আলামিন মিয়া ও শহীদ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। বাড়ির সামনে ইট রাখার বিষয়টি নিয়ে আপত্তি জানান প্রতিবেশীরা। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার পর একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। সংঘর্ষে জুনাইব মিয়া, আলাউদ্দিন মিয়া, অঞ্জনা বেগম ও জহুরা বেগম আহত হন। আহতদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য পুলিশ নজরদারি শুরু করেছে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা এবং তাঁদের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *