iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

যোগীঘোপায় মর্মান্তিক দুর্ঘটনা; ডাম্পার ও গাড়ির সংঘর্ষে মৃত এক, আহত আরও ৩

বঙ্গাইগাঁও, ২৮ নভেম্বর : অসমের বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপা এলাকায় শনিবার ভোররাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মহেশ আলি। দুর্ঘটনাটি যোগীঘোপায় ১৭ নম্বর জাতীয় সড়কে নরনারায়ণ সেতুর কাছে ঘটে।
জানা গেছে, একটি ডাম্পার এবং একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে গাড়িতে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং বাকি তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য চলন্তাপাড়া কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বঙ্গাইগাঁও মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের নাম বাদশাহ আলি, গাজিবর রহমান এবং আব্দুল সালাম। মৃত ও আহত সকলেই ধুবুড়ি জেলার বিলাসীপাড়ার বাসিন্দা।
জানা গেছে, ডাম্পারটি বঙ্গাইগাঁও থেকে গোয়ালপাড়ার দিকে যাচ্ছিল, আর গাড়িটি গোয়ালপাড়া থেকে বিলাসীপাড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *