iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তপসিয়ায় মমতা-তৃণমূলের নির্মীয়মাণ ভবনে পুলিশি ব্যারিকেড

কলকাতা, ২৮ নভেম্বর : তপসিয়ায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ ভবন ঘিরে দিল পুলিশ। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় বিল্ডিংয়ের সামনের অংশ। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে দাবি| নির্মীয়মাণ বাড়িতে যাতায়াত করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মূলত এই কথা জানিয়েই প্রশাসনের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর।
শুক্রবার রাতেই কলকাতা পুরসভার ইচ্ছায় স্থানীয় পুলিশ তৃণমূল ভবনের বাইরে লোহার ব্যারিকেড ফেলে রাস্তা কার্যত সিল করে দেয়। রাতে বিষয়টি জানতে পেরে তপসিয়ার ওই ভবনে যান কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। কেন আচমকা পুলিশি ব্যারিকেড করা হল, তা জানতে চান তাঁরা। তাঁদের বলা হয়, পুরসভার অনুমতি ছাড়া আর ভবনটি ব্যবহার করা যাবে না। আচমকা পুরসভা ও পুলিশের এই পদক্ষেপে তপসিয়ায় তৃণমূলের ওই অফিস চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকালেও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *