iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বারাণসীর বারেকায় ‘প্রবোধ’-এর আবরণ উন্মোচন

বারাণসী, ২৬ নভেম্বর : উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে (বারেকা) বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে  জেনারেল ম্যানেজার আশুতোষ পন্থ উন্মোচন করলেন সতর্কতা বুলেটিন ‘প্রবোধ’-এর আবরণ । এদিন তিনি বলেন , সতর্কতা বুলেটিন ‘প্রবোধ’-এর এই সংখ্যাটি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি) নির্ধারিত ‘সততার মাধ্যমে সমৃদ্ধি’ বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের সকলকে সম্পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি নির্মূল করা কোনো একজন ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর একার দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক দায়িত্ব। এর জন্য প্রতিটি কর্মীকে তাঁদের কর্মপদ্ধতিতে সততা, স্বচ্ছতা এবং নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *