iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কোচবিহারের উন্নয়নে বিমানবন্দর থেকে হাসপাতাল ও শিক্ষার আশ্বাস শুভেন্দুর

কোচবিহার, ২৬ নভেম্বর : নগরায়নের মধ্য দিয়ে কোচবিহারকে মহানগরে রূপান্তরিত করার লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি। উড়ান প্রকল্পে কোচবিহার বিমানবন্দরের কাজ সম্পূর্ণ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান।
দুই মাস আগে কোচবিহার সফরে এসে হাসপাতালের পরিষেবার বেহাল দশা দেখেছিলেন বলে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, শুধু বিমানবন্দর নয়, কোচবিহারবাসীকে আধুনিক, পূর্ণাঙ্গ, সম্পূর্ণ ও সব সুবিধাযুক্ত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো দেওয়া হবে। এই লক্ষ্যে জমি সংগ্রহের কাজ শুরু করার নির্দেশ জেলাশাসককে দিয়েছেন বলেও জানান।
উন্নয়নের রূপরেখায় আরও কালচারাল সেন্টার এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন তিনি। সিতাই ব্লকের মতো যেসব বিধানসভায় এখনও কলেজ নেই, সেখানে কলেজ তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি। ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অসম্পূর্ণ পরিকাঠামো, অধ্যাপক ও শিক্ষাকর্মীর অভাব এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা পূর্ণ করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
সংস্কৃতি, আস্থার জায়গা ও জনকল্যাণমূলক প্রকল্পে রাজবংশী থেকে নমঃশূদ্র, কোচবিহারের মূলবাসী ও সমস্ত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিকের ভাষা, সামাজিক ন্যায়, রাজনৈতিক মর্যাদা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানান শুভেন্দুবাবু।
পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া বেকার যুবকদের ঘরে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বাড়িতে সূর্য ঘরে সোলার আলো, মায়েদের অন্নপূর্ণা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়ার কথা বলেন।
রাজবাড়ির আমলের ২৯টি মন্দির-সহ রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠ, রাজবংশী সমাজের আস্থার জায়গা এবং মতুয়া সমাজের হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের আস্থার জায়গাগুলিকে নতুন করে ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সাজিয়ে তোলার কথা বলেন তিনি।
উপস্থিত বিধায়কদের দায়িত্ব দিয়ে জানান, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা যোজনা পান, যাঁদের মাথার ছাদ নেই তাঁদের নাম যেন প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে ওঠে এবং আগামী জানুয়ারি মাস থেকে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য যে ‘ভরসা’ স্কিম আসছে, তাতে যেন কোচবিহারের যোগ্য প্রার্থীরা অন্তর্ভুক্ত হন, তা নিশ্চিত করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *