iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রামপুরহাট স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য ২৯ নভেম্বর একাধিক ট্রেন বাতিল

কলকাতা, ২৬ নভেম্বর : নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের কাজের জন্য আগামী ২৯ নভেম্বর হাওড়া ডিভিশনের রামপুরহাট স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করবে পূর্ব রেল। ১২ মিটার চওড়া ফুট ওভারব্রিজের গার্ডার বসানোর জন্য ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৩৯০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।এর জেরে বাতিল থাকবে ৬৩৪৩৩, ৬৩৫৮১/৮২, ৬৩৫৮৩/৮৪, ৬৩০৮১/৮২, ৬৩০০৭/০৮, ৬৩০৬৩/৬৪ এবং ৬৩১৪১/৪২ নম্বর মেমু ট্রেন।
এর পাশাপাশি, ১৩১৮৭/৮৮ নম্বর মা তারা এক্সপ্রেস এবং ১২৩৪৭/৪৮ নম্বর শহিদ এক্সপ্রেস তারাপীঠ রোড স্টেশন পর্যন্ত চলবে। তারাপীঠ রোড ও রামপুরহাটের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। ব্লকের আগে শেষ ট্রেন ০৩০২৩ ও ১৩৪৩৪ এবং ব্লকের পরে প্রথম ট্রেন ১৩০২৭ ও ২২৩১০।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *