iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসাত্মক ঘটনায় উদ্বিগ্ন ভারত : রণধীর জয়সওয়াল

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : ফের অশান্তির বাতাবরণ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে। দিন দিন অশান্তি ক্রমেই বাড়ছে। সে দেশে বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপরও আক্রমণ। এমতাবস্থায় বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসে।”
ভারত-চিন সীমান্ত আলোচনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, “ভারত ও চিন কূটনৈতিক এবং সামরিক—উভয় পর্যায়েই নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি, পূর্বাঞ্চলীয় সেক্টর নিয়ে উভয় দেশের শীর্ষ সামরিক কমান্ডারদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল কীভাবে সীমান্ত এলাকাটিকে আরও ভালোভাবে পরিচালনা করা যায়। এছাড়া, আমরা ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ (প্রকৃত নিয়ন্ত্রণরেখা) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি এবং এসব বিষয়কে কীভাবে গুরুত্বের সঙ্গে দেখা ও সমাধান করা যায়, তা নিয়ে কথা বলেছি। আমি বিশেষভাবে বলতে চাই, এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্য হলো সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *