iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ঐতিহ্য সংরক্ষণের বার্তা দিয়ে শেষ বিশ্ব ঐতিহ্য সপ্তাহ, পড়ুয়াদের নিয়ে নানা প্রতিযোগিতা

হাফলং (অসম) ২৫ নভেম্বর : নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির শিকড় চিনে নেওয়ার পাশাপাশি তা সংরক্ষণের দায়িত্বও নিতে হবে আগামী প্রজন্মকে। এই বার্তা দিয়েই কাশমাইপুরের ডিমাসা হেরিটেজ মিউজিয়ামে শেষ হল বিশ্ব ঐতিহ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের (ডিএইচএসি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মহেট হোজাই।
তরুণ প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয়েছিল একাধিক প্রতিযোগিতার। ঐতিহ্যবাহী হস্তশিল্প নির্মাণ, কুইজ এবং গল্প বলার মতো প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেয় পড়ুয়ারা।
অনুষ্ঠানে ডিমা হাসাওয়ের আদিবাসী ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং প্রাচীন জ্ঞান-পরম্পরা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্মের মধ্যে গর্ববোধ জাগিয়ে তোলা এবং সেই উত্তরাধিকার আগামী দিনের জন্য সযত্নে রক্ষা করার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।
এ দিনের অনুষ্ঠানে ডিএইচএসি-র কার্যবাহী সদস্য মনজয় লাংথাসা, নোজিৎ কেম্প্রাই ও রতন জারামবুসা, এমএসি তথা জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, অবসরপ্রাপ্ত এ সি এস আধিকারিক রমেশ থাওসেন এবং বিনালি জোহরি উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *