iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বারাণসীতে মঙ্গলবার পালিত হবে যমুনাচার্য মহারাজের ১৪তম প্রয়াণ বার্ষিকী

বারাণসী, ২৪ নভেম্বর: উত্তর প্রদেশের বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সতুয়া বাবা আশ্রমে মঙ্গলবার গোলোকবাসী অনন্তশ্রী বিভূষিত বিষ্ণুস্বামী সম্প্রদায়াচার্য যমুনাচার্য মহারাজের (ষষ্ঠ সতুয়া বাবা) ১৪-তম প্রয়াণ বার্ষিকী (পুণ্যতিথি) পালিত হতে চলেছে। সোমবার জগদ্গুরু বিষ্ণুস্বামী সম্প্রদায়াচার্য সন্তোষাচার্য সতুয়া মহারাজ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে আশ্রমে প্রয়াণ বার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও অনুগামীরা যমুনাচার্য মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সন্তোষাচার্য সতুয়া মহারাজ আরও জানান, যমুনাচার্য মহারাজের ১৪তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এবার আশ্রমে বিশেষ ‘বৈষ্ণবারাধন ভান্ডারা’-র আয়োজন করা হয়েছে। এই ভান্ডারায় সাধু-সন্তদের পাশাপাশি শহরের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রয়াণ বার্ষিকীর এই অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ চলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *