iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ইন্দোনেশিয়ার মিষ্টান্ন কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৪

জাকার্তা, ২৪ নভেম্বর : ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের একটি মিষ্টান্ন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কারখানাটিতে এই বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর থেকে এখনও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে যাওয়া দেহাবশেষ শনাক্ত করতে ফরেনসিক দল কাজ শুরু করেছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা এবং তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *