iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নয়ডার বিভিন্ন এলাকার চার জনের আত্মহত্যার অভিযোগ

নয়ডা, ২৪ নভেম্বর : চারটি ভিন্ন এলাকায় আত্মহত্যার অভিযোগ  উঠল উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডায়।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম ওঙ্কার সিং (৪৩)। সে ফেজ-থ্রি থানার অন্তর্গত চোটপুর কলোনির বাসিন্দা । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, রবিবার রাতে নিজের বাড়িতে  সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বিসরাখ থানার অন্তর্গত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আমির (৩০)। হায়বতপুর গ্রামের বাসিন্দা।  রবিবার রাতে নিজের বাড়িতে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

তৃতীয় ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি সেক্টর ৩৯ থানার অন্তর্গত বদায়ুঁ জেলার সদরপুর কলোনির বাসিন্দা অজয় (২৩)।

চতুর্থ ঘটনাটি ঘটেছে, বিসরাখ থানা এলাকায়। মৃত ব্যক্তি  রামকলি সাহু (২৪)। পুলিশের তরফ থেকে  নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে । এই চারটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *