iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

২৬ দিন পর ফের চালু মেট্টুপালায়ম-উটি মাউন্টেন ট্রেন পরিষেবা, উচ্ছ্বসিত পর্যটকরা

মেট্টুপালায়ম (তামিলনাড়ু), ১৯ নভেম্বর : উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ সম্পূর্ণ হওয়ার পর দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে ফের চালু হলো ঐতিহ্যবাহী মেট্টুপালায়ম-উটি মাউন্টেন ট্রেন (নীলগিরি মাউন্টেন রেলওয়ে) পরিষেবা। এদিন সকাল ৭টা ১০ মিনিটে মেট্টুপালায়ম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি উটির উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ অপেক্ষার পর এই ‘টয় ট্রেন’ পরিষেবা পুনরায় শুরু হওয়ায় দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ভারী বৃষ্টির জেরে নীলগিরি পর্বতমালা সংলগ্ন রেলপথের একাধিক জায়গায় ধস নামায় নিরাপত্তার স্বার্থে এই পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। রেলকর্মীদের নিরলস প্রচেষ্টায় লাইনের ওপর জমে থাকা পাথর ও মাটি সরিয়ে রেলপথ সংস্কারের কাজ শেষ হওয়ার পর এদিন থেকে স্বাভাবিক ছন্দে ফিরল ট্রেন চলাচল।
এদিন সকালে ট্রেনে সওয়ার হওয়া কেরলের এক পর্যটক ইডা সুসান জয় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “টয় ট্রেনে ভ্রমণ করা একটি অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা। আমাদের জানানো হয়েছিল যে ভূমিধসের কারণে ২৫ দিনেরও বেশি সময় ধরে এই পরিষেবা বন্ধ ছিল। আমরা এই টয় ট্রেনে ভ্রমণের জন্য অত্যন্ত উত্তেজিত ছিলাম, তাই পরিষেবাটি পুনরায় চালু হওয়ায় এবং আমরা আমাদের যাত্রা চালিয়ে সুন্দর শহর উটি ভ্রমণ করতে পারায় ভীষণ খুশি।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *