iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নতুন সচিব হিসেবে বিবেক মিশ্র পেলেন বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষর দায়িত্ব

বারাণসী, ১৭ নভেম্বর : উত্তর প্রদেশে ৫৫ জন পিসিএস আধিকারিকের বদলির পর নতুন সচিব হিসেবে বিবেক মিশ্র পেলেন বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষর দায়িত্ব। এর আগে গাজিয়াবাদ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে কর্মরত ছিলেন বিবেক মিশ্র। এই দফতরের কাজের সঙ্গে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় সূত্রে জানা গেছে ,  মঙ্গলবার নিজের নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

অন্যদিকে, এতদিন বারাণসী উন্নয়ন কর্তৃপক্ষের সচিবের দায়িত্ব পালন করা ড. বেদ প্রকাশ মিশ্রকে হাপুরের অতিরিক্ত জেলা শাসক (অর্থ ও রাজস্ব) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবারই বারাণসী থেকে হাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বারাণসী শহরের পরিকাঠামো ও সম্প্রসারণের কাজে ড. বেদ প্রকাশ মিশ্র বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *