পানাজি, ১৭ নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়া সোমবার ঘোষণা করেছে যে , তারা ২০২৬-২৭ মরসুমের বাকি অংশের জন্য এইবারের প্রাক্তন ম্যানেজার অ্যাঞ্জেল ভিয়াদেরোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক গৌরামঙ্গি সিংয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করলেন ভিয়াদেরো, যিনি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পারস্পরিক সম্মতিতে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
সান্তান্দারে জন্মগ্রহণকারী ভিয়াদেরো তার নিজ শহরের ক্লাব, রেসিং দে সান্তান্দারের রিজার্ভ দলের কোচ হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ছয় মরসুম ধরে দলটির দায়িত্বে ছিলেন এবং তেরসেরা দিভিসিওন শিরোপা জেতেন ও দুইবার সেগুন্দা দিভিসিওন বি-তে উন্নীত হন।
পরবর্তীতে তিনি এসডি এইবার, এসডি পনফেরাদিনা, বুরগোস সিএফ, সেস্তাও রিভার ক্লাব এবং লেইদা এস্পোর্তিউ-সহ বেশ কয়েকটি সুপরিচিত স্প্যানিশ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক দল গঠনের জন্য খ্যাতি অর্জন করেন।

