iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

১৮৫৬ টেট উত্তীর্ণের একসঙ্গে নিয়োগের দাবিতে উত্তাল শিক্ষা ভবন, চলল জলকামান

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে ফের সরব হলেন বেকার যুবক-যুবতীরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার নিজেদের দাবিতে রাস্তায় নামেন। এদিন টিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিয়োগের বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরার জন্য শিক্ষা ভবনে যান আন্দোলনকারীদের একাংশ। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ এডি নগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যায় বলে অভিযোগ আন্দোলনকারীদের।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০২৪ সালে অনুষ্ঠিত টেট-১ ও টেট-২ পরীক্ষায় মোট ১৮৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের প্রত্যেককে একযোগে নিয়োগের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভ ক্রমেই বাড়ছে বলে দাবি তাঁদের।

আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগের বিষয়টি নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হয়েছে। তাঁদের সঙ্গে দেখা করে সমস্যার কথা তুলে ধরতে চাইলেও এখনও পর্যন্ত সেই সুযোগ মেলেনি। ফলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েই বারবার আন্দোলনের পথে নামতে হচ্ছে বলে জানান চাকরিপ্রার্থীরা।

এদিন শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাঁরা স্পষ্টভাবে দাবি জানান, ১৮৫৬ জন উত্তীর্ণের নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলনকারীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই দীর্ঘদিন ধরে চাকরির আশায় অপেক্ষা করছেন।

একপর্যায়ে শিক্ষা ভবন চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করে বলে জানা যায়। তাঁদের এডি নগর পুলিশ লাইনের মাঠে নিয়ে যাওয়া হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই তাঁদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ থেকেই আন্দোলন তীব্র হচ্ছে। তাঁদের বক্তব্য, ১৮৫৬ জন টেট উত্তীর্ণের ভবিষ্যৎ নিয়ে দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন।

এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। তাঁদের দাবি, টেট-১ ও টেট-২ উত্তীর্ণ প্রত্যেক যোগ্য প্রার্থীর একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান করতে হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *