iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কোচবিহার পলিটেকনিক কলেজে সংঘর্ষ, হস্টেলে হামলার অভিযোগ

কোচবিহার, ২৮ নভেম্বর : কোচবিহার পলিটেকনিক কলেজে পিকনিককে কেন্দ্র করে বিবাদ হিংসাত্মক রূপ নেয়। শুক্রবার গভীর রাতে কলেজ চত্বরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার কলেজ চত্বরে কয়েকজন বহিরাগতের পিকনিক করা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, হস্টেলের আবাসিক শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বহিরাগতরা তাদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কোনোমতে পরিস্থিতি সামাল দেয়। দিনের বেলায় শুরু হওয়া বিবাদ গভীর রাত পর্যন্ত চলতে থাকে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন যুবক হস্টেলে ঢুকে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়। সে সময় প্রাণ বাঁচাতে হস্টেলের শিক্ষার্থীদের এদিক-ওদিক ছুটোছুটি করতে দেখা যায়। অন্যদিকে, হস্টেলের ওপরের তলা থেকেও ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হস্টেলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের পিকনিক করার প্রতিবাদ করায় তাদের মারধর করা হয়েছে। শুধু তাই নয়, গভীর রাতে হস্টেলে ঢুকে ভাঙচুর ও লুটপাটও চালানো হয়েছে। এই ঘটনায় এবিভিপি-র সদস্যদের জড়িত থাকার অভিযোগও তুলেছেন হস্টেলের কয়েকজন শিক্ষার্থী।
অন্যদিকে, এবিভিপি নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, হস্টেলে থাকা তৃণমূলের সমর্থক কয়েকজন দুষ্কৃতী অশান্তি ছড়াচ্ছিল। তারা সেখান দিয়ে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে ইটও ছুড়েছিল। এর প্রতিবাদ করায় এবিভিপি সদস্যদের ওপর হামলা চালানো হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *