iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

গুয়াহাটির বামুনিমাইদামে লাইনচ্যুত রেলের ইঞ্জিন

গুয়াহাটি, ২৮ নভেম্বর : অসমের গুয়াহাটির বামুনিমাইদাম এলাকায় শনিবার একটি রেলের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ইঞ্জিনটি বিজি মাল গুদাম থেকে পল্টন বাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই তৎপর হয় রেল কর্তৃপক্ষ| রেলের কারিগরি দল ও অন্যান্য রেলকর্মীরা ইঞ্জিনটি রেললাইনে ওঠানোর কাজ শুরু করেছেন| কী কারণে এই রেল ইঞ্জিনটি লাইনচ্যুত হলো, এখনও পর্যন্ত তা জানা যায়নি। এই ঘটনায় হতাহত বা অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই। রেলের পক্ষ থেকে ইঞ্জিনটিকে লাইনে উঠিয়ে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করার কাজ চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *