উধমপুর, ২৮ নভেম্বর : শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার পাঞ্চাড়ি এলাকায় এক বন্য ভালুকের অতর্কিত হামলায় জখম হয় অন্তত পাঁচজন স্থানীয় বাসিন্দা ।
এদিন একজন পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমের প্রণবের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সকালে পাঞ্চাড়ির দরং বাকল এলাকায় স্থানীয় বাসিন্দারা যখন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই ভালুকটি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে পাঞ্চাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের উধমপুরের সরকারি মেডিকেল কলেজে (জিএমসি) স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখে। বন্যপ্রাণীর ক্রমবর্ধমান হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক ও বন দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

